বাংলাদেশে বিদ্যুৎচালিত গাড়ি বা ইভির জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।
পরিবেশবান্ধব ও জ্বালানি-সাশ্রয়ী বিকল্প হিসেবে অনেকেই ইভি কিনতে আগ্রহী হচ্ছেন।
তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু ফুয়েল সাশ্রয়ের জন্য নয়, সচেতনভাবে সিদ্ধান্ত নেয়া জরুরি।
আরও পড়ুন: টাটার নতুন বৈদ্যুতিক গাড়ি কার্ভ ইভি, এক চার্জে ৫৮৫ কিলোমিটার
কেনার আগে গাড়ির রেঞ্জ, চার্জিং অবকাঠামো, মূল্য ও সরকারি প্রণোদনা, রক্ষণাবেক্ষণ এবং রিসেল ভ্যালু বিবেচনায় রাখতে হবে।
বর্তমানে দেশে চার্জিং স্টেশন ও দক্ষ মেকানিক সীমিত হলেও ধীরে ধীরে অবকাঠামো উন্নত হচ্ছে।
সঠিক পরিকল্পনায় ইভি হতে পারে ভবিষ্যতের টেকসই যাতায়াতের সমাধান।









