সাম্প্রতিক সফটওয়্যার আপডেটের পর এলজির একাধিক স্মার্ট টিভিতে ব্যবহারকারীর অনুমতি ছাড়াই মাইক্রোসফটের এআই চ্যাটবট কোপাইলট ইনস্টল হয়ে যাচ্ছে।
আপডেট শেষ হলে অ্যাপ তালিকায় কোপাইলট দেখা গেলেও সেটি মুছে ফেলা বা বন্ধ করার সুযোগ নেই।
আরও পড়ুন: চাঁদের ধূলিকণা থেকে জ্বালানি শক্তি সংগ্রহ করতে পারবে রকেট
সর্বোচ্চ হোম স্ক্রিন থেকে আইকন লুকানো যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের অসন্তোষ বাড়ছে।
অনেকেই স্মার্ট টিভিতে এআই চ্যাটবটের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ নিয়ে এলজির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।









