ইউটিউব ব্যবহারকারীদের অভিযোগ ছিল—হোমফিডে অপ্রাসঙ্গিক ভিডিও দেখানো হতো।
এবার সেই সমস্যা কমাতে প্ল্যাটফর্মটি আনছে নতুন ফিচার ‘Your Custom Feed’।
পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই অপশনে ব্যবহারকারী নিজেই জানাতে পারবেন তিনি কোন বিষয়ের ভিডিও বেশি দেখতে চান।
আরও পড়ুন:
‘Home’ ট্যাবের পাশে প্রদর্শিত এই নতুন অপশনে গিয়ে শুধু প্রম্পট হিসেবে রান্না, টেক, ট্রাভেল বা যেকোনো বিষয় লিখলেই অ্যালগোরিদম সেই অনুযায়ী সাজেশন দেবে।
ফলে অবাঞ্ছিত ভিডিও স্ক্রলে সময় নষ্ট হবে না, আর ‘Not interested’ ক্লিকের ঝামেলাও অনেক কমে যাবে।









