ছবিতে থাকা যেকোনো লেখা দ্রুত ও নির্ভুলভাবে শনাক্ত করতে নতুন ওপেনসোর্স এআই টুল তৈরি করেছে চীনের প্রতিষ্ঠান ডিপসিক।
টুলটির নাম ‘ডিপসিক ওসিআর’।
এটি বই, গবেষণাপত্র বা পত্রিকার পৃষ্ঠার লেখা সঠিকভাবে শনাক্ত করতে সক্ষম।
আরও পড়ুন: এআইনির্ভর ফিচার নিয়ে আসলো বাংলালিংকের রাইজ অ্যাপ
ডিপসিক জানিয়েছে, এ টুল জটিল নথি প্রক্রিয়াজাত করতে খুব কম মেমোরি ব্যবহার করে এবং একই সঙ্গে লেখা ও ছবি বিশ্লেষণ করতে পারে।
গিটহাব বা হাগিং ফেস থেকে বিনামূল্যে ব্যবহারযোগ্য এই টুলটি ইংরেজি ও চীনা ভাষায় লেখা শনাক্তে বিশেষভাবে কার্যকর।









