২০২৫ সালে পর্যটন খাত কোভিড-১৯-এর আগের অবস্থার চেয়ে ভালো হবে।
সহজ ও সাশ্রয়ী যোগাযোগের জন্য ভ্রমণকারীরা ই-সিমের দিকে ঝুঁকছেন।
উন্নত প্রযুক্তি, অ্যাপভিত্তিক ক্রয় এবং প্রিপেইড সুবিধার কারণে ট্রাভেল ই-সিমের ব্যবহার ২০২৫–৩০ সালের মধ্যে প্রায় তিন গুণ বাড়বে।
আরও পড়ুন: এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে টেলিভিশন দেখার অভিজ্ঞতা
ব্যয়বহুল রোমিং এড়িয়ে ভ্রমণকারীরা সাশ্রয়ী ও সুবিধাজনক ই-সিম বেছে নিচ্ছেন।
নিরাপত্তা, স্বচ্ছ মূল্যনির্ধারণ ও শক্তিশালী অংশীদারিত্ব নিশ্চিত করতে পারলেই ই-সিম বিক্রেতারা বৈশ্বিক বাজারে টিকে থাকতে পারবে।









