গ্রহকে স্থির ও চিরন্তন মনে হলেও তার জন্ম, বিবর্তন ও মৃত্যু নির্ভর করে মূলত মাতৃ–নক্ষত্রের ওপর।
জ্যোতিঃপদার্থবিদ শন রেমন্ডের মতে, ধূলিকণা ও সংঘর্ষের মধ্য দিয়েই গ্রহ গঠিত হয়।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
আমাদের সূর্য আরও প্রায় ৫০০ কোটি বছর পর লাল দানবে রূপ নিলে পৃথিবী প্রাণধারণের সক্ষমতা হারাবে।
তবে লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরা গ্রহগুলো কয়েক দশ বিলিয়ন বছর টিকে থাকতে পারে।
গ্রহের অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক ক্রিয়াও এর আয়ু নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।









