জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবার ওয়েব ভার্সনে সরাসরি ভয়েস ও ভিডিও কল চালু করতে যাচ্ছে।
প্রযুক্তি সাইট ওয়েবিটাইনফো জানিয়েছে, আপাতত সীমিত বিটা ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত।
আরও পড়ুন: থার্ড পার্টি ব্রাউজারে ইউটিউবের ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক বন্ধ
ব্যবহারকারীরা এখন কোনো অতিরিক্ত সফটওয়্যার ছাড়া ব্রাউজার থেকেই এক-টু-এক কল করতে পারবেন।
সব কল এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ার সুবিধাও পাওয়া যাবে।
ভবিষ্যতে গ্রুপ কল, কল লিঙ্ক ও নির্ধারিত কলের সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।









