আধুনিক নকশার জন্য পরিচিত অ্যাপল এবার বাজারে এনেছে ভিন্নধর্মী পণ্য ‘আইফোন পকেট’।
জাপানি ডিজাইনার ইসি মিয়াকে’র সঙ্গে তৈরি এই কাপড়–বোনা স্ট্র্যাপ অনেকটা মোজার মতো দেখতে।
অ্যাপল জানায়, অতিরিক্ত পকেট তৈরির ধারণা থেকেই এই পণ্যের জন্ম।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
যেকোনো আইফোনের সঙ্গে মানিয়ে নেয়া এই পকেট শুক্রবার বাজারে আসছে।
তবে ১৪৯ থেকে ২২৯ ডলারের দামে অনেকেই অবাক হয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ এটিকে ‘দামি মোজা’ বলছেন, আবার বিশ্লেষকদের মতে এটি আইফোনকে ধীরে ধীরে পরিধানযোগ্য ডিভাইসে রূপান্তরের ইঙ্গিত।









