ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি জানান, রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনে থাকবে এবং রিসেলারদের জন্য এপিআই তৈরি হচ্ছে।
বর্তমানে মাত্র ৪৫ হাজার সাইট হোস্টেড রয়েছে, যার বেশিরভাগই সরকারি প্রতিষ্ঠানের।
ফলে ডট বাংলা ও ডট বিডি কার্যত সফল হয়নি। এ পরিস্থিতি বদলাতে শিগগিরই ডোমেইন উন্মুক্ত হবে।
পাশাপাশি ডট জিওভি, ডট এডু.বিডি ও ডট কম.বিডি উন্মুক্ত করার পরিকল্পনাও জানানো হয়েছে।









