
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা এক বিরল ছবিতে একই ফ্রেমে ধরা পড়েছে পৃথিবীর অরোরা ও দূরবর্তী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি।
নাসার নভোচারী ডন পেটিট ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
আরও পড়ুন: ক্রোমের দুই ব্রাউজার এক্সটেনশনে তথ্য চুরি, সতর্কতা জারি
পৃথিবীর দিগন্তে দেখা আলোকবলয় সূর্যকণার সঙ্গে বায়ুমণ্ডলের সংঘর্ষে তৈরি অরোরা ও এয়ারগ্লোর ফল।
পাশেই অস্পষ্টভাবে দেখা যাচ্ছে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরের অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যা ছবিটিকে করেছে আরও বিস্ময়কর।