অনলাইনে কেনাকাটা বা তথ্য সংগ্রহের সময় ভুয়া ওয়েবসাইটের ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সাইটে প্রবেশের আগে ইউআরএল ভালোভাবে যাচাই করা জরুরি।
নিরাপদ ওয়েবসাইট সাধারণত ‘এইচটিটিপিএস’ দিয়ে শুরু হয়। পাশাপাশি ওয়েবসাইটের নামের বানান, লোগো ও ডিজাইনে অসামঞ্জস্য আছে কিনা খেয়াল করা উচিত।
আরও পড়ুন: জেনারেটিভ এআইয়ে গ্রাহক ব্যয় পৌঁছবে ৭০০ বিলিয়ন ডলার
নতুন বা অপরিচিত সাইট হলে ভাইরাস টোটাল বা গুগল সেফ ব্রাউজিংয়ের মতো অনলাইন চেকার ব্যবহার করা যেতে পারে।
এছাড়া গ্রাহক রিভিউ ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়া দেখলেও ভুয়া সাইট শনাক্ত করা সহজ হয়।









