বাংলাদেশের বাজারে তাকিওন সিরিজের নতুন দুই বৈদ্যুতিক মোটরসাইকেল এনেছে ওয়ালটন।
ফিউশন ২৫এফজেড মডেলটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৬০ কিমি, আর লিও ২৫টিওয়ান মডেলের গতি ৩৫ কিমি।
প্রতি কিলোমিটারে খরচ মাত্র ১০–১৫ পয়সা।
আরও পড়ুন: ঘুমের সমাধানে স্মার্টফোনে স্লিপ মোড চালু করবেন যেভাবে
একবার পূর্ণ চার্জে চলবে যথাক্রমে ১০০–১১০ ও ৭০–৮০ কিমি। ফিউশন ২৫এফজেড মডেলের দাম ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা, আর লিও ২৫টিওয়ানের দাম ধরা হয়েছে ৮৬ হাজার ৮৫০ টাকা।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওয়ালটন।










Leave a comment