মূল পাতা তথ্যপ্রযুক্তি বিদেশি চিপনির্ভর পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
তথ্যপ্রযুক্তি

বিদেশি চিপনির্ভর পণ্যে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

Electronic chip
ইলেকট্রনিক চিপ। ছবি: সংগৃহীত
Share

যুক্তরাষ্ট্রে উৎপাদন বাড়াতে নতুন কৌশল নেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, বিদেশি ইলেকট্রনিক পণ্যে যত বেশি চিপ ব্যবহার হবে, সেই অনুপাতে শুল্ক বসানোর বিষয়টি বিবেচনা করছে প্রশাসন।

বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে আলোচনায় আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রস্তাবিত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পণ্যের মধ্যে থাকা চিপের আনুমানিক মূল্যের একটি নির্দিষ্ট শতাংশ হারে শুল্ক আরোপ করবে মার্কিন বাণিজ্য দপ্তর।

এতে টুথব্রাশ থেকে শুরু করে ল্যাপটপ পর্যন্ত নানা ভোক্তা পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতি বাড়াতে পারে। তবে প্রশাসনের লক্ষ্য বিদেশি আমদানিনির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা।

আরও পড়ুন: টিকটকের যুক্তরাষ্ট্র অংশের বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বলেছেন, আমেরিকা জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বিদেশি আমদানির ওপর নির্ভরশীল থাকতে পারে না।

তিনি বলেন, ‘ট্রাম্প প্রশাসন একটি সূক্ষ্ম ও বহুস্তরীয় কৌশল নিয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ উৎপাদন খাত পুনরায় দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এর জন্য শুল্ক, কর ছাড়, নিয়ন্ত্রণে শিথিলতা এবং জ্বালানি সরবরাহের প্রাচুর্যকে কাজে লাগানো হচ্ছে।’

এ ধরনের নীতি কার্যকর হলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com