ধনকুবের ইলন মাস্ক বলেন, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উৎপাদন, প্রশাসন ও সৃজনশীল সব কাজ করবে।
তখন মানুষ নিজস্ব পছন্দের কাজে সময় দিতে পারবে, যেমন সবজি চাষ বা ব্যক্তিগত আগ্রহ অনুসরণ।
মাস্ক আশা করছেন, এআই সমাজকে চাপমুক্ত ও স্বাধীন করবে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
তবে এআই ব্যবহারের ফলে কর্মসংস্থান হুমকির মধ্যে পড়তে পারে।
উদাহরণ হিসেবে অ্যামাজন ২০২৭ সালের মধ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার কর্মী ছাঁটাই করতে পারে।
মাস্কের মতে, কাজ তখন ঐচ্ছিক হবে, মানুষ জীবনযাপন ও অর্থ উপার্জনে স্বয়ংসম্পূর্ণ থাকবে।









