ইউরোপের বিজ্ঞানীরা এমন একটি আধুনিক ফরেনসিক ডিএনএ টুল তৈরি করেছেন।
যা ক্ষুদ্র বা ক্ষতিগ্রস্ত নমুনা থেকেও মানুষের বয়স, শারীরিক বৈশিষ্ট্য ও ভৌগোলিক উৎস নির্ধারণ করতে সক্ষম।
ভিসেজ প্রকল্পে পোল্যান্ডের জাগিয়েলোনিয়ান বিশ্ববিদ্যালয় ও সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
আরও পড়ুন: ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত চীন
ডিএনএ মিথ্যাইলেশন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি এই প্রযুক্তি ব্যবহার করলে ব্যক্তির বয়স সর্বোচ্চ তিন বছরের ব্যবধানে জানা সম্ভব।
গবেষকরা আশা করছেন, এটি সন্দেহভাজনের শনাক্তকরণ আরও দ্রুত করবে।









