স্মার্টফোনে থাকা সব ছবি স্বয়ংক্রিয়ভাবে মেটার সার্ভারে জমা করার নতুন ফিচার চালু করেছে ফেসবুক।
‘ক্লাউড প্রসেসিং’ নামের এ এআইনির্ভর সুবিধা যুক্তরাষ্ট্র ও কানাডায় চালু হয়েছে।
যা ব্যবহারকারীর অনুমতি নিয়ে ফোনের গ্যালারির অপ্রকাশিত ছবিগুলোও সংগ্রহ করবে।
আরও পড়ুন: এক্সে আসছে এআইনির্ভর ফিড সাজানোর নতুন পদ্ধতি
মেটা জানিয়েছে, এসব ছবি এআই প্রশিক্ষণের জন্য নয়, বরং ব্যবহারকারীদের জন্য কোলাজ বা শেয়ারযোগ্য সাজেশন তৈরিতে ব্যবহৃত হবে।
তবে গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কায় বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।









