ফেসবুকে কনটেন্ট মনিটাইজেশন এখন আগের চেয়ে অনেক কঠোর হয়েছে।
মেটা জানিয়েছে, যারা নিয়মিত অন্যের তৈরি ভিডিও, ছবি বা লেখা অনুমতি ছাড়া কপি করে প্রকাশ করেন, তাদের মনিটাইজেশন সুবিধা সাময়িকভাবে বন্ধ করা হবে।
পাশাপাশি এসব পোস্টের রিচও কমিয়ে দেয়া হবে। মূল কনটেন্ট নির্মাতাদের স্বার্থ রক্ষায় মেটা নতুন ফিচার যুক্ত করছে।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার
যেখানে নকল ভিডিওর নিচে আসল উৎসের লিংক দেখানো হবে।
তবে যারা শেয়ার করা কনটেন্টে নিজস্ব মন্তব্য, বিশ্লেষণ বা সম্পাদনা যোগ করেন, তারা এই নিয়মের বাইরে থাকবেন।









