মূল পাতা গ্যাজেট গ্যাজেট অ্যান্ড গিয়ারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু আইফোন ১৭ সিরিজ
গ্যাজেট

গ্যাজেট অ্যান্ড গিয়ারে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু আইফোন ১৭ সিরিজ

apple gadget and gear
উদ্বোধনী অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত
Share

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু করেছে অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ার

এখন থেকে ক্রেতারা প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা এবং ওয়েবসাইটের মাধ্যমে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন এয়ার মডেলের ফোনগুলো অ্যাপলের অফিসিয়াল বিক্রয়োত্তর সেবাসহ ক্রয় করতে পারবেন।

নতুন আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেল ২৫৬ ও ৫১২ গিগাবাইট ধারণক্ষমতার দুটি সংস্করণে বাজারে এসেছে।

সংস্করণভেদে মডেলগুলোর দাম নির্ধারণ করা হয়েছে — আইফোন ১৭-এর দাম যথাক্রমে ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ১৯ হাজার ৯৯৯ টাকা, আইফোন ১৭ প্রো মডেলের দাম ২ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৬৯ হাজার ৯৯৯ টাকা।

 এছাড়া আইফোন ১৭ প্রো ম্যাক্স ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৮৯ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন এয়ার ২ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা ও ২ লাখ ৪৯ হাজার ৯৯৯ টাকা।

 আরও পড়ুন: আইফোন ১৭; টেক্কা দিতে প্রস্তুত স্যামসাং, গুগল ও ভিভো

ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফারও। নতুন আইফোন কিনলে উপহার হিসেবে দেয়া হবে অ্যাপল এয়ারপডস প্রো ২ অথবা এয়ারপডস ৪ (এএনসি)।

এছাড়া মাত্র ৩৬ হাজার ৯৯৯ টাকায় পাওয়া যাবে অ্যাপল ওয়াচ আলট্রা ২।

প্রতিটি আইফোনের সঙ্গে ২০ ওয়াটের অ্যাডাপ্টর, আইফোন কেস, এক বছরের অফিসিয়াল বিক্রয়োত্তর সেবা এবং অতিরিক্ত এক বছরের বাড়তি সার্ভিস সুবিধা যুক্ত করা হয়েছে।

গ্রাহকের সুবিধার্থে নির্দিষ্ট ব্যাংকের কার্ড ব্যবহার করে সর্বোচ্চ ২৪ মাসের কিস্তিতে ফোন কেনার সুযোগ থাকছে।

পাশাপাশি পুরোনো আইফোন বদলে নতুন মডেল কেনার সুবিধাও দিচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ার

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অংশীদার জাহাঙ্গীর আলম, মো. আহসান কবির চৌধুরী এবং মার্কেটিং বিভাগের প্রধান ইরফানুল হক খান উপস্থিত ছিলেন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com