জিমেইলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘জেমিনি’ যুক্ত করছে গুগল। নতুন এই ফিচারে প্রশ্নের মতো করে ইমেইল খোঁজা, স্বয়ংক্রিয় করণীয় তালিকা তৈরি ও উত্তর লেখার সুবিধা মিলবে।
জানুয়ারি থেকে ধাপে ধাপে রোলআউট শুরু হয়েছে। এআই ইনবক্স বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য তুলে ধরবে।
আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা
তবে পুরো ইনবক্সে এআইয়ের প্রবেশাধিকার নিয়ে গোপনীয়তা উদ্বেগও তৈরি হয়েছে।
গুগল বলছে, তথ্য সুরক্ষায় আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।








