জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস এনেছে নতুন ফিচার ‘ঘোস্ট পোস্ট’।
এই ফিচার ব্যবহার করে কোনো পোস্ট ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে।
থ্রেডস জানায়, এর উদ্দেশ্য ব্যবহারকারীদের মধ্যে “নির্ভয়ে ভাব প্রকাশের সংস্কৃতি” গড়ে তোলা।
আরও পড়ুন: ভুয়া চাকরির ফাঁদে ফেসবুক লগইন তথ্য চুরি করছে সাইবার অপরাধীরা
নতুন পোস্ট দেয়ার সময় ‘ঘোস্ট’ আইকন অন করলেই এটি সক্রিয় হবে।
পোস্টের লাইক ও রিপ্লাই কেবল পোস্টদাতা দেখতে পারবেন, আর রিপ্লাইগুলো যাবে ইনবক্সে।
সম্প্রতি থ্রেডস দীর্ঘ লেখা প্রকাশ ও ‘স্পয়লার হাইড’ ফিচারও চালু করেছে।









