মূল পাতা এআই ট্রেন্ড ২০২৫ সালে এআই খাতে বিনিয়োগে বৈশ্বিক রেকর্ড
এআই ট্রেন্ডএক মিনিটে টেক

২০২৫ সালে এআই খাতে বিনিয়োগে বৈশ্বিক রেকর্ড

ai
এআই। ছবি: সংগৃহীত
Share

২০২৫ সালকে এআই খাতে বিনিয়োগের ইতিহাসিক বছর হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্তর্জাতিক ডেটা অনুযায়ী, মোট বিনিয়োগ প্রায় ২০২.৩ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রে স্টার্টআপ, ডেটা সেন্টার ও জিপিইউ অবকাঠামোয় খরচ হয়েছে ১২০-১২৫ বিলিয়ন ডলার।

যেখানে ওপেনএআই, অ্যানথ্রোপিক ও এক্সএআই প্রতি রাউন্ডে ৫-৪০ বিলিয়ন ডলার ফান্ডিং সংগ্রহ করেছে।

আরও পড়ুন: নেচারের তালিকায় ২০২৫ সালের প্রভাবশালী ১০ বিজ্ঞানী

ইউরোপে ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসের ডেটা সেন্টার ও গবেষণায় প্রায় ১০৯ বিলিয়ন ইউরো বিনিয়োগ হয়েছে।

চীনে রাষ্ট্রীয় ও কর্পোরেট তহবিলের মাধ্যমে প্রায় ২১ বিলিয়ন ডলার খরচ হয়েছে। ভারত ১.২ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে।

মধ্যপ্রাচ্য ও যুক্তরাজ্যও এআই স্টার্টআপ ও অবকাঠামোয় বিনিয়োগ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, এআই এখন শুধু প্রযুক্তি নয়, বৈশ্বিক অর্থনীতি ও প্রতিযোগিতার প্রধান কেন্দ্রবিন্দু।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com