মূল পাতা এক মিনিটে টেক কারিগরি ত্রুটি কাটিয়ে স্বাভাবিক হলো জিমেইলের ফিল্টার সেবা
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

কারিগরি ত্রুটি কাটিয়ে স্বাভাবিক হলো জিমেইলের ফিল্টার সেবা

gmail
জিমেইল। ছবি: সংগৃহীত
Share

সম্প্রতি জিমেইলে স্বয়ংক্রিয় ফিল্টার ও স্প্যাম শনাক্তকরণ ব্যবস্থায় সাময়িক ত্রুটির কারণে ই–মেইল মিস ক্ল্যাসিফিকেশনের সমস্যা দেখা দিয়েছিল।

এতে গুরুত্বপূর্ণ বার্তার বদলে প্রচারণামূলক ই–মেইল ইনবক্সে বেশি ভেসে উঠছিল।

প্রয়োজনীয় মেইল খুঁজে পেতে ভোগান্তিতে পড়েন ব্যবহারকারীরা।

আরও পড়ুন: চাঁদে বিলাসবহুল হোটেল নির্মাণের পরিকল্পনা

অভিযোগের পর গুগল ত্রুটির বিষয়টি স্বীকার করে দ্রুত সমাধানের কথা জানায়।

গুগল ওয়ার্কস্পেস ড্যাশবোর্ড অনুযায়ী, ধাপে ধাপে সমস্যা ঠিক করা হয়েছে। বর্তমানে জিমেইল সেবা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com