গুগল জিমেইলে যুক্ত করেছে নতুন ফিচার পারচেসেস ট্যাব। যেখানে অনলাইনে কেনাকাটার সব অর্ডার ও ডেলিভারি আপডেট এক জায়গায় দেখা যাবে।
ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোন প্যাকেজ আসছে বা এসেছে, আর আলাদা করে রসিদ খুঁজতে হবে না। ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি হওয়ার প্যাকেজ প্রাইমারি ইনবক্সের উপরে দেখাবে।
আরও পড়ুন: যেভাবে ব্যবহার করবেন গুগল পে
প্রতিটি অর্ডার ইমেইলে থাকবে সারাংশ কার্ডও। ধাপে ধাপে চালু হওয়া এই ফিচার কেবল ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য।
পাশাপাশি, প্রোমোশনস ট্যাব সাজানো হবে প্রাসঙ্গিকতার ভিত্তিতে এবং মোবাইল অ্যাপে আসছে নতুন ‘ন্যাজেস’ ফিচার।









Leave a comment