সম্প্রতি গুগল ও স্যামসাং যৌথভাবে এআই চালিত ‘গ্যালাক্সি এক্সআর’ হেডসেট বাজারে এনেছে।
১৮০০ ডলারে বিক্রি হওয়া ডিভাইসটি হাতের ইশারা ও ভয়েস দ্বারা নিয়ন্ত্রণযোগ্য।
আরও পড়ুন: আধুনিক টেলিভিশন: বিনোদনের গণ্ডি পেরিয়ে স্মার্ট অভিজ্ঞতার দিগন্তে
ফোরকে ডিসপ্লেতে বাইরের বাস্তব জগতও দেখা যায়।
হেডসেটের সফটওয়্যার গুগল তৈরি করেছে এবং চিপ কোয়ালকমের।
জেমিনি এআই সহকারীর মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল ওয়ার্কস্পেসে অ্যাপ সাজানো, ভিডিও তৈরি ও মানচিত্রে তথ্য জানতে পারবেন।
নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সংরক্ষণের বিষয়ে কিছু উদ্বেগ থাকলেও এটি স্মার্ট ডিভাইসের নতুন ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।









