বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ ২৭ বছরে পা দিলো।
বিশেষ এই দিনটি উদ্যাপন করতে গুগল হাজির হয়েছে তাদের প্রথম লোগো নিয়ে তৈরি এক বিশেষ ডুডল–এ।
১৯৯৮ সালের সেই সাধারণ গ্যারেজ থেকে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির জন্মদিনকে স্মরণ করিয়ে দিয়েছে এ আয়োজন।
আরও পড়ুন: চার বছরে ক্রিয়েটরদের ১০০ বিলিয়ন ডলার পরিশোধ করেছে ইউটিউব
স্ট্যানফোর্ডে পিএইচডি করার সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে জন্ম নেয়া গুগল দ্রুতই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।
সার্চ ছাড়াও আজ এটি জিমেইল, ম্যাপস, অ্যান্ড্রয়েড, ইউটিউব ও কৃত্রিম বুদ্ধিমত্তায় শীর্ষস্থানীয় এক প্রযুক্তি জায়ান্ট।









