মূল পাতা অ্যাপস সব ওয়েবসাইটে ডিফল্টভাবে নিরাপদ সংযোগ দেবে গুগল ক্রোম
অ্যাপসএক মিনিটে টেক

সব ওয়েবসাইটে ডিফল্টভাবে নিরাপদ সংযোগ দেবে গুগল ক্রোম

google chrome
গুগল ক্রোম। ছবি: সংগৃহীত
Share

ইন্টারনেট নিরাপত্তা আরও জোরদার করতে বড় পরিবর্তন আনছে গুগল।

২০২৬ সালের অক্টোবর থেকে প্রকাশিতব্য ক্রোম ব্রাউজারের ১৫৪তম সংস্করণে সব ওয়েবসাইট ডিফল্টভাবে নিরাপদ এইচটিটিপিএস সংযোগে লোড হবে।

কোনো সাইট অনিরাপদ এইচটিটিপি প্রোটোকলে চললে, ব্যবহারকারীর অনুমতি ছাড়া সেটি খোলা যাবে না।

আরও পড়ুন: ক্যামেরার ইতিহাস, ধরন ও ব্যবহার!

গুগলের নিরাপত্তা দল জানায়, এ পদক্ষেপে ডেটা চুরি ও ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি কমবে।

বর্তমানে ৯৫–৯৯ শতাংশ ওয়েবসাইট ইতিমধ্যেই নিরাপদ প্রোটোকল ব্যবহার করছে।

গুগলের আশা, এই পরিবর্তন ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা সচেতনতা আরও বাড়াবে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com