ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নজরদারির সুবিধা দেয়া ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ ফিচার বন্ধ করার ঘোষণা দিয়েছে গুগল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফিচারটি পুরোপুরি বাতিল করা হবে।
এর আগে ১৬ জানুয়ারি থেকেই ডার্ক ওয়েব স্ক্যানিং কার্যক্রম বন্ধ হবে।
আরও পড়ুন: ইলন মাস্ক: পাগলামি ও প্রযুক্তির দূরদর্শী উদ্যোক্তা
ব্যবহারকারীদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, ঝুঁকি শনাক্ত হলেও করণীয় স্পষ্ট না থাকায় ফিচারটি কার্যকর ছিল না।
এর বদলে সিকিউরিটি চেকআপ ও পাসওয়ার্ড ম্যানেজারের মতো নিরাপত্তা টুল ব্যবহারের পরামর্শ দিয়েছে গুগল।









