বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিনামূল্যে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি প্রো ব্যবহার করতে পারবেন।
এই শক্তিশালী এআই মডেল গবেষণা, গাণিতিক বিশ্লেষণ, প্রতিবেদন ও উপস্থাপনায় সহায়তা করবে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৬ দেশে চালু হলো চ্যাটজিপিটি গো
গুগল জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ই–মেইল ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করলেই জেমিনি প্রো চালু করা যাবে।
শিক্ষার্থীরা এক বছরের জন্য জেমিনি ২.৫ প্রো, ডিপ রিসার্চ, অডিও ওভারভিউসহ ২ টেরাবাইট অনলাইন স্টোরেজ সুবিধা পাবেন।
নিবন্ধনের শেষ তারিখ ৯ ডিসেম্বর।









