গুগল ঘোষণা করেছে, তাদের নতুন গ্রেডিয়েন্ট ‘G’ লোগো ধীরে ধীরে সব প্ল্যাটফর্মে ব্যবহার হবে।
চলতি বছরের মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে প্রথম চালু হয় এটি।
এটি গুগলের ১০ বছরের মধ্যে প্রথম বড় লোগো পরিবর্তন।
আরও পড়ুন: র্যানসমওয়্যার ঠেকাতে গুগল ড্রাইভে এআই সুরক্ষা টুল
নতুন লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল রঙ একসাথে মিশিয়ে উজ্জ্বলভাবে প্রদর্শিত হয়েছে।
গুগল বলেছে, এটি তাদের এআই যুগে এগিয়ে যাওয়ার প্রতিফলন।
জিমেইল, ড্রাইভ, মিট ও ক্যালেন্ডারে শিগগিরই নতুন লোগো দেখা যাবে।









