যুক্তরাষ্ট্রের টেক্সাসে নতুন ক্লাউড কম্পিউটিং ও এআই অবকাঠামো গড়ে তুলতে ২০২৭ সালের মধ্যে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল।
উত্তর টেক্সাসে বিশাল ডেটা সেন্টার ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে রাজ্যে কোম্পানির উপস্থিতি আরও শক্তিশালী হবে।
গুগল জানিয়েছে, এই উদ্যোগ স্থানীয় কর্মশক্তি ও অবকাঠামো উন্নয়নে সহায়তা করবে।
আরও পড়ুন: গুগলের এআই টুলে বদলাচ্ছে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্রের এআই নেতৃত্ব ধরে রাখতে প্রযুক্তিগত ভিত্তি তৈরি করবে।
বাড়তি বিদ্যুৎচাপ মোকাবিলায় প্রতিষ্ঠানটি ৩০ মিলিয়ন ডলারের ‘এনার্জি ইমপ্যাক্ট ফান্ড’ গঠন করছে, যা স্থানীয় জ্বালানি সমাধানে ব্যয় হবে।









