গুগল নতুন ‘অ্যান্ড্রয়েড আরসিএস আর্কাইভাল’ ফিচার চালু করেছে।
যার মাধ্যমে অফিসের কাজে দেয়া অ্যান্ড্রয়েড ডিভাইসে আদান–প্রদান করা এসএমএস ও আরসিএস বার্তা সংরক্ষণ ও পর্যালোচনা করতে পারবে প্রতিষ্ঠান।
আরও পড়ুন:
থার্ড-পার্টি আর্কাইভিং অ্যাপ সরাসরি গুগল মেসেজেসের সঙ্গে যুক্ত হওয়ায় নিয়োগদাতারা মুছে ফেলা বা সম্পাদিত টেক্সটও দেখতে পারবেন।
গুগল জানায়, ব্যবসায়িক নিয়মকানুন মানা ও আইনি তদন্তে সহায়তার জন্য এই ব্যবস্থা।
তবে এটি শুধু প্রতিষ্ঠান-পরিচালিত ডিভাইসে প্রযোজ্য। ব্যক্তিগত ফোন বা ওয়ার্ক প্রোফাইলযুক্ত ডিভাইস এর বাইরে থাকবে।









