দীর্ঘ আলোচনার পর অবশেষে দক্ষিণ কোরিয়া–তে শর্তসাপেক্ষে পূর্ণাঙ্গ কার্যক্রমের অনুমোদন পেয়েছে গুগল ম্যাপস।
দেশটির পরিবহন মন্ত্রণালয় কঠোর নিরাপত্তা শর্তে বিস্তারিত ভৌগলিক তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছে।
আরও পড়ুন: অ্যাপল আয়োজন করছে ‘স্পেশাল এক্সপেরিয়েন্স’ বিশেষ অনুষ্ঠান
এতদিন জাতীয় নিরাপত্তা ইস্যুতে সীমাবদ্ধতা থাকায় নেভিগেশন সুবিধা পুরোপুরি চালু ছিল না।
নতুন নিয়মে ১:৫,০০০ স্কেলের মানচিত্র ব্যবহারের সুযোগ মিলবে, তবে সংবেদনশীল এলাকা ঝাপসা রাখা ও স্থানীয় সার্ভারে তথ্য প্রক্রিয়াজাত বাধ্যতামূলক থাকবে।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গুগল।









