অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জনপ্রিয় অ্যাপ গুগল মেসেজেস।
এবার যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–নির্ভর ছবি তৈরির ফিচার।
জেমিনির ভাইরাল ‘ন্যানো ব্যানানা’ মডেল ব্যবহার করে ব্যবহারকারীরা বার্তার পাশাপাশি নিজের পছন্দ অনুযায়ী ছবি তৈরি বা সম্পাদনা করতে পারবেন।
আরও পড়ুন: এক্সে আসছে এআইনির্ভর ফিড সাজানোর নতুন পদ্ধতি
অ্যান্ড্রয়েড অথোরিটি জানিয়েছে, অ্যাপটির সর্বশেষ সংস্করণে নতুন ‘ব্যানানা’ আইকন দেখা গেছে।
যা এই ফিচারের ইঙ্গিত দেয়। যদিও গুগল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ধারণা করা হচ্ছে শিগগিরই ফিচারটি চালু হবে।









