কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় পদক্ষেপ নিয়েছে গুগল।
প্রতিষ্ঠানটি নতুন এআই মডেল জেমিনি ৩ উন্মোচনের পর ঘোষণার দিনেই তা সরাসরি সার্চ সেবায় যুক্ত করেছে।
গুগলের ইতিহাসে যা প্রথম ঘটনা। আগে নতুন মডেলের সুবিধা পেতে ব্যবহারকারীদের সপ্তাহ বা মাস অপেক্ষা করতে হলেও এবার সেই প্রক্রিয়া বদলে গেছে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
গুগলের দাবি, আন্তর্জাতিক মানদণ্ডে জেমিনি ৩ বর্তমানে শীর্ষে রয়েছে।
এই মডেলকে ভিত্তি করে চালু হয়েছে ‘জেমিনি এজেন্ট’।
যা চাকরির আবেদন সাজানো থেকে ভ্রমণ পরিকল্পনা ও ডেটা বিশ্লেষণ পর্যন্ত বহু জটিল কাজ ব্যবহারকারীর হয়ে সম্পন্ন করতে পারে।









