গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট তাইওয়ানে তাদের সর্ববৃহৎ আন্তর্জাতিক এআই হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং সেন্টার চালু করেছে।
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা টিএসএমসির অবস্থান হওয়ায় অঞ্চলটি এআই প্রযুক্তি উন্নয়নে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
গুগল ক্লাউডের গ্রেগ মুর জানান, কেন্দ্রটি মূলত টিপিইউসহ বিভিন্ন চিপ সার্ভারের জন্য প্রস্তুত ও ইন্টিগ্রেশন করবে।
আরও পড়ুন: শাওমি উন্মোচন করলো রেডমি ওয়াচ ৬
২০২০ সালের তুলনায় গুগলের ইনফ্রাস্ট্রাকচার টিম তিনগুণ বড় হয়েছে এবং নতুন কেন্দ্রের জন্য আরও কর্মী নেয়া হচ্ছে।
রাজনৈতিক উত্তেজনার মাঝেও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে তাইওয়ান আগ্রহ বজায় রেখেছে।









