বড় পর্দায় ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতা সহজ করতে স্যামসাং স্মার্ট টিভিতে সরাসরি গুগল ফটোস ব্যবহারের সুবিধা আনছে।
২০২৬ সাল থেকে এ সেবা চালু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুরুতে গুগল ফটোসের ‘মেমোরিজ’ ফিচার যুক্ত হবে।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
যেখানে ব্যবহারকারীর বাছাই করা ছবি ও ভিডিও স্বয়ংক্রিয়ভাবে টিভিতে দেখা যাবে। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করলেই লাইব্রেরির কনটেন্ট বড় পর্দায় উপভোগ করা যাবে।
ভবিষ্যতে এআইভিত্তিক নতুন ফিচার যোগ করার পরিকল্পনাও রয়েছে।









