মূল পাতা অ্যাপস গুগল সরালো হাজারো ইউটিউব ভিডিও
অ্যাপসএক মিনিটে টেক

গুগল সরালো হাজারো ইউটিউব ভিডিও

youtube
ইউটিউব। ছবি: সংগৃহীত
Share

টেক জায়ান্ট গুগল সম্প্রতি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে হাজারো ভিডিও অপসারণ করেছে।

এসব ক্লিপ গোপনে ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করার উদ্দেশ্যে তৈরি ম্যালওয়্যার বহন করছিল।

চেক পয়েন্টের গবেষকরা বলছেন, ‘ইউটিউব ঘোস্ট নেটওয়ার্ক’ নামের প্রতারণামূলক ব্যবস্থার মাধ্যমে হাইজ্যাক করা অ্যাকাউন্টগুলো ব্যবহার করে টিউটোরিয়াল আড়ালে ক্ষতিকর কোড ছড়ানো হচ্ছিল।

আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে গান অনুবাদের ফিচার

২০২১ থেকে চলা অভিযান চলতি বছরে তীব্রতর হয়ে ওঠে।

গুগল ও চেক পয়েন্ট মিলিয়ে এখনো পর্যন্ত তিন হাজারেরও বেশি ম্যালওয়্যারযুক্ত ভিডিও সরানো হয়েছে।

বিশেষজ্ঞরা এটিকে ইউটিউবের অন্যতম বড় ম্যালওয়্যার অভিযান বলে আখ্যা দিয়েছেন।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com