যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট গুগল ব্রিটেনে ৬.৮ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
লন্ডনের কাছে নির্মিতব্য নতুন ডাটা সেন্টার গুগল ক্লাউড, সার্চ, ম্যাপস ও ওয়ার্কস্পেসের বাড়তি চাহিদা পূরণ করবে। এতে বছরে প্রায় ৮২৫০ জনের কর্মসংস্থান তৈরি হবে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকার এটিকে অর্থনীতির জন্য বড় স্বস্তি হিসেবে দেখছে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ভিডিও গেমিংয়ের প্রবণতা
এ ছাড়া জ্বালানি কোম্পানি শেলের সঙ্গে যৌথ উদ্যোগে কার্বনমুক্ত শক্তি ব্যবহারের পরিকল্পনা নিয়েছে গুগল।
বিশ্লেষকদের মতে, এই বিনিয়োগ ট্রাম্প সফরের অর্থনৈতিক তাৎপর্যও বাড়াবে।










Leave a comment