ডাক ও টেলিযোগাযোগ বিভাগ প্রকাশ করেছে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া।
বিভাগের ওয়েবসাইটে গিয়ে যে কেউ এটি পড়তে ও ই-মেইলে মতামত দিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খসড়ায় ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা এবং স্বচ্ছতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে।
আরও পড়ুন: টেলিকম সংযোগ শক্তিশালী করতে গ্রামীণফোন–টেলিটক চুক্তি
সরকারের দাবি, এতে নাগরিক অধিকার সুরক্ষিত হবে এবং টেলিযোগাযোগ খাতে জবাবদিহিতা বাড়বে।
তবে সেবাদাতা ও খাতসংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠান খসড়ার কিছু ধারায় আপত্তি তুলেছে। মতামত পাঠানো যাবে secretary@ptd.gov.bd ঠিকানায়।









