মূল পাতা এক মিনিটে টেক মাইগভে বিদেশগামীদের সনদ নিয়ে প্রতারণা, সরকারের সতর্কবার্তা
এক মিনিটে টেকসপ্তাহের প্রযুক্তি

মাইগভে বিদেশগামীদের সনদ নিয়ে প্রতারণা, সরকারের সতর্কবার্তা

my gov
মাইগভ। ছবি: সংগৃহীত
Share

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রামের মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশগামী বাংলাদেশি নাগরিকরা ঘরে বসেই পাবলিক ডকুমেন্ট ও সনদ অনলাইনে সত্যায়ন করতে পারছেন।

গত ১১ মাসে প্রায় ১৭ লাখ আবেদন নিষ্পত্তি হয়েছে। তবে অসাধু চক্র জাল ডোমেইনের মাধ্যমে প্রতারণা চালাচ্ছে।

আরও পড়ুন: উত্তরায় ইনফিনিক্সের গেমিং ফ্ল্যাগশিপ স্টোর চালু

মন্ত্রণালয় সতর্ক করেছে, শুধুমাত্র মাইগভ (https://www.mygov.bd) ব্যবহার করতে হবে।

জাল ডোমেইন সনাক্ত করে বন্ধ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা চলছে, যাতে নাগরিকদের আইনসঙ্গত অভিবাসন প্রক্রিয়া নিরাপদ থাকে।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com