ভয়েস ওভার ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণফোন দেশে প্রথমবারের মতো ওয়াই-ফাই কলিং সেবা চালু করেছে।
এ সেবার ফলে ভিওএলটিই–সমর্থিত স্মার্টফোন ব্যবহারকারী গ্রাহকরা নির্দিষ্ট ওয়াই-ফাই নেটওয়ার্কে আরও স্পষ্ট ও মানসম্পন্ন ভয়েস কল উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: নতুন নীতিতে স্মার্টফোন কিস্তিতে বিক্রি ও সিম লক অনুমোদন
কোনো অতিরিক্ত অ্যাপ ছাড়াই কল করা যাবে এই সুবিধায়। প্রাথমিকভাবে কয়েকটি আইএসপির সঙ্গে অংশীদারত্বে সেবাটি চালু করা হয়েছে।
গ্রামীণফোনের মতে, এটি ডিজিটাল যোগাযোগ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।









