গ্র্যান্ড থেফট অটো সিরিজের নতুন পর্ব জিটিএ সিক্সের জন্য গেমারদের অপেক্ষা আরও দীর্ঘ হলো।
রকস্টার গেমস জানিয়েছে, গেমটি এখন ২০২৬ সালের ১৯ নভেম্বর বাজারে আসবে।
নির্মাতারা বলেছেন, অতিরিক্ত সময় ব্যবহার করে গেমটি আরও নিখুঁতভাবে তৈরি করতে চান।
আরও পড়ুন: জিটিএর সৃজনশীলতা এআই দিয়ে পুনর্নির্মাণ সম্ভব নয়: টেক-টু সিইও
এর আগে ২০২৫ সালে আসার কথা ছিল। ঘোষণার পর টেইক-টু ইন্টার্যাক্টিভের শেয়ার দাম মার্কেটে আট শতাংশ কমেছে।
সিরিজটি দীর্ঘদিন ধরে গেমারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়, যদিও সহিংসতা ও যৌন বিষয়বস্তু নিয়ে বিতর্কিত।









