জিটিএ সিক্সের তৃতীয় ট্রেলার নিয়ে গেমভক্তদের উত্তেজনা তুঙ্গে।
ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ট্রেলার প্রকাশের ছয় মাস পর, ৬ নভেম্বর, টেক-টু ইন্টারঅ্যাকটিভের বিনিয়োগকারীদের বৈঠকের দিনেই নতুন ট্রেলার দেখানো হতে পারে।
যদিও রকস্টার এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ওয়েবসাইটের সাম্প্রতিক আপডেট ইঙ্গিত দিচ্ছে।
আরও পড়ুন: জিটিএর সৃজনশীলতা এআই দিয়ে পুনর্নির্মাণ সম্ভব নয়: টেক-টু সিইও
শিগগিরই জিটিএ সিক্স সংক্রান্ত বড় কোনো খবর আসছে। ট্রেলার প্রকাশ হলে ভক্তদের উত্তেজনা বাড়বে।
বিনিয়োগকারীদের আস্থা আরও শক্ত হবে বলে মনে করা হচ্ছে।









