মূল পাতা এক মিনিটে টেক অস্ট্রেলিয়ার এয়ারলাইন্সের ৫৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হ্যাকারদের
এক মিনিটে টেকতথ্যপ্রযুক্তি

অস্ট্রেলিয়ার এয়ারলাইন্সের ৫৭ লাখ গ্রাহকের তথ্য ফাঁস হ্যাকারদের

qantas airline
অস্ট্রেলিয়ার এয়ারলাইন্স কোয়ানটাস। ছবি: সংগৃহীত
Share

অস্ট্রেলিয়ার এয়ারলাইন্স কোয়ানটাসের ৫৭ লাখ গ্রাহকের তথ্য অনলাইনে ফাঁস করেছে হ্যাকাররা।

গত জুলাই মাসে সেলসফোর্স সফটওয়্যারে সাইবার হামলা চালিয়ে তথ্যগুলো হাতিয়ে নেয়া হয়।

পরে অর্থ না পেয়ে তা ফাঁস করে হ্যাকাররা।

 আরও পড়ুন: ইলন মাস্ক: পাগলামি ও প্রযুক্তির দূরদর্শী উদ্যোক্তা

এই ঘটনায় কোয়ানটাস ছাড়াও ডিজনি, গুগল, আইকিয়া, টয়োটা, ম্যাকডোনাল্ডস, এয়ার ফ্রান্স ও কেএলএম ক্ষতিগ্রস্ত হয়।

ফাঁস হওয়া তথ্যে গ্রাহকের নাম, ইমেইল, ফোন নম্বর ও জন্মতারিখ থাকলেও আর্থিক বা পাসপোর্ট তথ্য চুরি হয়নি বলে জানিয়েছে সেলসফোর্স।

বিশেষজ্ঞরা বলছেন, আদালতের নিষেধাজ্ঞা তথ্য ফাঁস রোধে কার্যকর হবে না।

Share
আমাদের সম্পর্কে

একমিনিটে বাংলায় প্রযুক্তি খবর। তথ্যপ্রযুক্তি, গ্যাজেট, স্মার্টফোন, বিজ্ঞান ও মহাকাশ, এআই, রিভিউ, সোশ্যাল মিডিয়া, এগ্রি টেকনোলজি, বায়ো টেকনোলজিসহ আরও নতুন কিছু!

যোগাযোগ করুন

একমিনিটে

এক মিনিটে ডিজিটাল মিডিয়া

২৯/এ, বাড়ি ১৩-১৪, উত্তর পল্লবী , মিরপুর-১২, ঢাকা-১২১৬, বাংলাদেশ

ই-মেইল: advertisement@ekminitetech.com

Copyright 2025 ekminite. All rights reserved powered by ekminite.com