বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনর সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ম্যাজিক ৮ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির শেয়ার করা সর্বশেষ লাইভ ছবিতে ফোনের ফ্রন্ট ডিজাইন স্পষ্টভাবে দেখা গেছে।
এর আগে ব্যাক ডিজাইনের কিছু ছবি ফাঁস হয়েছিল। প্রথম নজরে ম্যাজিক ৮ অনেকটাই আগের বছরের ম্যাজিক ৭-এর মতো।
তবে এবার যুক্ত হয়েছে আর-অ্যাঙ্গেল ফ্ল্যাট ডিসপ্লে—ফ্ল্যাট স্ক্রিন হলেও কোণগুলো বড় করে গোলাকার করা হয়েছে। নতুন রাইট-অ্যাঙ্গেল মিডল ফ্রেম ফোনটিকে আগের তুলনায় আরও পাতলা ও শার্প লুক দিয়েছে।
ব্যাক সাইডে থাকছে পরিচিত বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড, যেখানে চারটি কাটআউট দেখা যাচ্ছে।
আরও পড়ুন: যেকোনো পুরাতন স্মার্টফোনের বদলে পাওয়া যাবে নতুন অনর ডিভাইস
ধারণা করা হচ্ছে—তিনটি লেন্স ও একটি ডেপথ সেন্সর। বিশেষ করে ম্যাজিক ৮ প্রো-তে অনর পরীক্ষা করছে নতুন ২০০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
ফ্রন্টে স্ট্যান্ডার্ড মডেলে থাকছে সিঙ্গেল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা, আর প্রো ভার্সনে পিল-শেপড কাটআউট, যা থ্রিডি ফেস রিকগনিশন সাপোর্ট করবে।
পাওয়ার বাটনের নিচে নতুন একটি এআই বাটন যোগ হয়েছে, যা অনরের বিভিন্ন এআই ফিচারের কন্ট্রোল কী হিসেবে কাজ করবে।
এটি ম্যাজিক কালার, এআই রিটাচিং, ওয়ান-ট্যাপ ফটো এক্সপ্যানশনের মতো ফিচারের সঙ্গে যুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ভেতরে থাকছে সদ্য উন্মোচিত স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। যা দ্রুত পারফরম্যান্স, উন্নত এফিশিয়েন্সি এবং অন-ডিভাইস এআই প্রসেসিং সুবিধা দেবে।
অনর জানিয়েছে, ম্যাজিক ৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে চীনে উন্মোচিত হবে ১৫ অক্টোবর। একই ইভেন্টে আসবে ম্যাজিকপ্যাড ৩ প্রো।
বৈশ্বিক বাজারে ডিভাইসগুলো আসতে পারে আগামী বছরের শুরুতে।








