শহর কিংবা গ্রাম—বাইক চালাতে গিয়ে ধুলাবালি, কাদা ও দূষণে দ্রুত নোংরা হয়ে যায় যানটি।
তাই নির্দিষ্ট দিনে নয়, ব্যবহার ও পরিবেশ অনুযায়ী ধোয়া জরুরি।
শহরে বাইক চালালে প্রতি ১০–১৫ দিনে একবার, আর গ্রামীণ রাস্তায় ৭–১০ দিনে একবার ধোয়া উচিত।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
বর্ষাকালে ৫–৭ দিনে একবার ধুলে মরিচা ও ক্ষতি কমে। ট্যুর শেষে সম্পূর্ণ ওয়াশ করা প্রয়োজন।
তবে অতিরিক্ত প্রেশার ওয়াশার ব্যবহার বা ইলেকট্রিক অংশ ভেজানো থেকে বিরত থাকা উচিত, এতে যান্ত্রিক অংশ নষ্ট হতে পারে।









