গাড়ি শুধু চলাচলের মাধ্যম নয়, অনেকের কাছে এটি প্রিয় সঙ্গী ও পরিচয়ের অংশ।
তাই নিয়মিত যত্ন নেওয়াও জরুরি। বিশেষজ্ঞদের মতে, সাধারণ ব্যবহারে সপ্তাহে একবার গাড়ি ধোয়া আদর্শ।
ধুলা, কাদা, পাখির বিষ্ঠা কিংবা বৃষ্টির পানি পেইন্ট নষ্ট করে।
আরও পড়ুন: এক চার্জে ২০০ কিলোমিটার উড়বে ইহ্যাংয়ের নতুন উড়ন্ত গাড়ি
তাই নিয়মিত ওয়াশ গাড়ির রঙ উজ্জ্বল রাখে। শহুরে ধুলা–দূষণে ৩–৪ দিন অন্তর হালকা পরিষ্কার ভালো।
বৃষ্টির সময় অ্যাসিডিক দাগ এড়াতে সপ্তাহে দুইবার ধোয়া দরকার।
আর ভেতরের অংশ দুই সপ্তাহে একবার ভ্যাকুয়াম করলে গন্ধ ও ব্যাকটেরিয়া দূর থাকে।









