ফেসবুকের ‘মেমোরিজ’ ফিচার অনেকের জন্য আনন্দের হলেও, কারও কাছে এটি অস্বস্তির কারণ হতে পারে।
এখন ব্যবহারকারীরা চাইলে সহজেই এই স্মৃতিচারণা নিয়ন্ত্রণ বা বন্ধ করতে পারবেন।
ফেসবুক অ্যাপে ‘মেমোরিজ সেটিংস’-এ গিয়ে ‘অল মেমোরিজ’, ‘হাইলাইটস’ বা ‘নান’ অপশন বেছে নেয়া যায়।
আরও পড়ুন: লিংকডইন যেভাবে ক্যারিয়ার বদলে দিতে পারে
এছাড়া নির্দিষ্ট ব্যক্তি বা সময়ের স্মৃতি লুকিয়ে রাখার সুবিধাও আছে।
‘পিপল’ অপশন থেকে নির্দিষ্ট ব্যক্তির স্মৃতি এবং ‘ডেটস’ অপশন থেকে নির্দিষ্ট সময়ের স্মৃতি গোপন করা সম্ভব।









