বর্তমান সময়ে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ই-মেইল।
ব্যাংকিং তথ্য থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের লগইন কিংবা অফিসিয়াল ডকুমেন্ট—সবই থাকে এখানে। অনেক সময় একসঙ্গে অনেক মেইল ডিলিট করতে গিয়ে প্রয়োজনীয় মেইলও মুছে যায়।
আরও পড়ুন: ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার
তবে দুশ্চিন্তার কিছু নেই। জি-মেইলে ডিলিট হওয়া সব মেইল ৩০ দিনের জন্য ট্র্যাশ ফোল্ডারে সংরক্ষিত থাকে। এই সময়ের মধ্যে সহজেই সেগুলো পুনরুদ্ধার করা যায়।
তবে ট্র্যাশ একবার ক্লিয়ার করে ফেললে আর কোনোভাবেই মেইল ফেরত পাওয়া যাবে না।









Leave a comment