স্মার্টফোন ক্যামেরায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে হুয়াওয়ে।
প্রযুক্তিবিষয়ক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের আসন্ন ফ্ল্যাগশিপ পিউরা ৯০ আল্ট্রা মডেলে প্রথমবারের মতো দুটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করতে পারে।
এখন পর্যন্ত কোনো ফোনে একসঙ্গে দুইটি এমন সেন্সর দেখা যায়নি।
আরও পড়ুন: বিক্রি কমায় আইফোন এয়ারের উৎপাদন কমাচ্ছে অ্যাপল
বর্তমানে ডিভাইসটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। যদিও হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
গ্যাজেটস থ্রিসিক্সটির প্রতিবেদনে বলা হয়েছে—এটি স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন যুগের সূচনা ঘটাতে পারে।









